প্রেস বিজ্ঞপ্তি : সিদ্ধিরগঞ্জের আদমজী নগর কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব হুমায়ুন কবিরের আজ ২য় মৃত্যু বার্ষিকী।
মরহুম আলহাজ্ব হুমায়ুন কবির ২০২২ সালের ২৮ জুন দুপুরে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে দ্রুত রাজধানীর ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, এক মেয়ে, নাতি পুতি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রয়াত হুমায়ুন কবিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ জুমা পরিবারের পক্ষ থেকে নাসিক ৭নং ওয়ার্ডের সকল মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ