1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মন্ডলপাড়ায় যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় নাসির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির জেলার সদর উপজেলার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। সে হোসিয়ারি শ্রমিকের কাজ করত। বিষয়টি  নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, রাতে মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে তাকে বাড়ি থেকে সেখানে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে। পরে দ্রুত তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, নিহতের ভাই আল আমিন অভিযোগ করে বলেন, তাদের নিজস্ব হোসিয়ারী আছে। তার ভাই নাসির তার হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধ্যায় সে গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসে। এসময় আলম, শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park