গর্ভধারিনী মাকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়ে ২২ দিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠে কুলাঙ্গার সেই আলমগীর। মায়ের সাথে আপোষ মিমাংসার শর্তে জামিন পেলেও কোনো আপোষ মিমাংসা না করে মাকে আশ্রয় দেয়ায় উল্টো বড় ভাইয়ের বউকে মারধর ও বাড়ি থেকে বের করে দেয় এই কুলাঙ্গার। এ ঘটনায় তার ভাবী শিউলি বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে বুধবার (২৬ জুন) তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাকে গ্রেফতারে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাদাত হোসেন জানান, আলমগীরের বিরুদ্ধে আগেই একটি মামলায় ওয়ারেন্ট ছিলো। গতকাল আরও একটি মামলা হয়েছে, সেই মামলায় আমরা তাকে গ্রেফতার করেছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ