1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা-নেত্রী হামলা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী যুবলীগ নেতা-নেত্রীর উপর সন্ত্রাসী হামলা মামলার আসামি সুজন ফকিরকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

বুধবার বিকেলে মিজমিজি-জালকুড়ি সড়কের ১০ পাইপ ডাম্পিং অংশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান।

গ্রেপ্তারকৃত সুজন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার কোমর আলীর ছেলে। এই আসামি হামলা মামলার ৭ নং আসামি।

উপপরিদর্শক কামরুল হাসান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করি। সে আমাদের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে। আমাদের টিম দৌড়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ, গেলো রবিবার সন্ধ্যা মিজমিজি পশ্চিমপাড়া খাল পাড়স্থ যুবলীগের অস্থায়ী অফিসে আলোচিত কিশোর গ্যাং লিডার রাইসুল ইসলাম সীমান্তের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষীকি পালনকালে যুবলীগ নেতা রাসেল ও যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আক্তারকে মারধর করে শ্লীলতাহানি করে। এরপর ভুক্তভোগী নেত্রী থানায় অভিযোগ দায়ের করলে পরদিন সোমবার ৭ জনকে উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সুজনকে ৭ নম্বর আসামি করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, সুজন ফকির এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে ১০ পাইপ ডাম্পিং অংশের সরকারি জমি দখল করে অস্থায়ী দোকান বসিয়ে মাস প্রতি ৬-৮ হাজার করে টাকা উত্তোলন করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park