1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

আড়াইহাজারে ফাঁকা বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, ৫দিন পর মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আড়াইহাজারে এক শিশু (১২)কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ জুন) শিশুর পিতা বাদি হয়ে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করেন। তথ্যটি  নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ। অভিযুক্ত যুবকের নাম সাব্বির (২০)। সে আড়াইহাজার উপজেলার গোপালদী ইসলামপুর এলাকার লিটন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৯ জুন ভুক্তভোগীর দাদা হৃদরোগে আক্রান্ত হলে তাকে পরিবারের সবাই দ্রুত ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। যাবার সময় ১২ বছর মেয়ে ভুক্তভোগী ও ৯ বছরের ছোট ছেলেকে বাসায় রেখে যান। ২০ জুন রাত ১ টায় অভিযুক্ত প্রতিবেশী হওয়ায় সে বাড়ির সামনে এসে ডাকাডাকি করলে ভুক্তভোগী এসে দরজা খুললে তাকে অভিযুক্তের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না বললে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার আগেও মাদ্রাসায় যাতায়াতের সময় সে ভুক্তভোগীকে উত্যক্ত করত।

এদিকে, অসুস্থ দাদার মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়লে পরবর্তীতে এ ঘটনা সবাইকে জানায় ভুক্তভোগী। একটা শোকাহত সময়ে মানুষের অসহায় সময়ের সু্যোগ নিয়ে এ ধরনের অপরাধীর সর্বোচ্চ শাস্তি চায় মামলার বদি।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় আমরা মামলা গ্রহণ করেছি। শিশুকে উদ্ধার করে আমরা মেডিক্যাল করানোর জন্য হাসপাতালে প্রেরণ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park