সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করেছে বাংলাদেশ ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৩ জুন) ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন রেজি নং-বি ১৭৫৩ গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা ও দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় দিবসটি উদযাপন উপলক্ষে সকাল থেকেই কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা, বিশেষ মোনাজাত শেষে শ্রমিক ইউনিয়নের কার্যালয় হতে নেতৃবৃন্দের যোগদানের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ নেতা মন্ডল মোঃ মহিউদ্দিন সানীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সভাপতি হাজী রুহুল আমিন মন্ডল, ট্যাংকলরী টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য নেকবর আলী মাষ্টার, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক এ আর মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক এম এ স্বপন মিন্টু, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নীরব আহমেদ, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তানজীল হোসেন মন্ডল, স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠীর সভাপতি শেখ কবির হোসেন মন্ডল, সাধারন সম্পাদক শেখ এম এ মালেক প্রমুখ।