1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতির কথিত নাতির অফিস থেকে ৭ জুয়ারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের কথিত নাতি মুন্না খানের অফিস থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ কাউন্টার টেরোরিজমের একটি টিম।

মঙ্গলবার গভীর রাতে চাঁন টাওয়ার সংলগ্ন যুবলীগের নামধারী অফিস থেকে গ্রেফতারের পর বুধবার তাঁদের আদালতে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া জুয়ারিরা হলো: নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির নেতা সালাউদ্দিনের ছেলে কাউছার, বাবু, মিঠু, রনি, রাকিব, রনি-২ ও জরিপ।

জানা গেছে, থানা আওয়ামী লীগের সভাপতি নামে পরিচিত মুন্না খানের অফিসে জুয়া খেলার আসর বসেছেন এমন গোপন সংবাদের মাধ্যমে কাউন্টার টেরোরিজমের অফিসার আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। তখন অফিসের ভেতরে থাকা ৭ জুয়ারিকে নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।

অফিসের আশপাশের নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন মানুষ জানান, মুন্না খানের অফিসে বিভিন্ন সময় অন্যায়ভাবে মানুষকে জিম্মি করে বিচারের নামে অর্থ আদায় করা হয়। তার অপরাধ বাহিনীতে রয়েছে উঠতি বয়সী কিশোররা। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীর সঙ্গে ছবি টানিয়ে নানা রকমের অপকর্ম করানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park