প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রতিশ্রুতি জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগ নেত্রী স্বর্নালী আক্তার নারায়ণগঞ্জবাসীকে ঈদ-উল-আযর্হা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে স্বর্ণালী আক্তার বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।