1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে পৌরসভা নির্বাচনে প্রার্থী বিএনপির ডজনখানেক দায়িত্বশীল নেতা!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে বর্জনের নির্দেশনা থাকলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন ডজনখানেক নেতা। এর মধ্যে রয়েছে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীলরাও।
মঙ্গলবার (১১ জুন) পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির সহ সভাপতি হামিদুল হক খান, একই ওয়ার্ডে আরেকজন প্রার্থী হয়েছেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বিএনপির সহ সভাপতি নাসিরুল হক ভুঁইয়া দুলাল, একই ওয়ার্ডে নির্বাচন করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মিয়া, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ভুট্টু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মিয়াও হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, কাঞ্চন পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিনও হয়েছেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।

নেতারা জানান, দলের এসব নেতারা প্রার্থী হয়ে এখন নেতাকর্মীদের বিভ্রান্ত করে বলছেন এই পৌরসভায় বিএনপির নির্বাচনে অংশ নিতে বাধা নেই, কারণ এ নিয়ে দলের কোন মাথাব্যাথা নেই। এসব বিভ্রান্ত ছড়িয়ে নেতাকর্মীদের মাঠে নামাতে চেষ্টা করছেন প্রার্থীরা। এমনকি দলে দলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে যেতেও বলছেন প্রার্থীরা।

ইতোমধ্যে মেয়র পদে নির্বাচন করা দেওয়ান আবুল বাশার বাদশার ব্যাপারে আগেই দল ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে।

দলীয় একাধিক সূত্র জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন বর্জন করেছে বিএনপি। এর মধ্যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং যারা অংশগ্রহণকারীদের হয়ে মাঠে নেমেছেন তাদের বহিষ্কার করার মত শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। এর মাঝেও দলীয় প্রায় ডজনখানেক নেতা কাঞ্চন পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন।

এদিকে দলীয় নেতাকর্মীরা জানান, এখনি এসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আগামীতে দলে আর কোন চেইন অব কমান্ড থাকবেনা। এক পর্যায়ে সকলেই দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করা শুরু করবে। আর দলের দায়িত্বশীল পদে থেকে এহেন কর্মকান্ড কোনভাবেই মেনে নিতে চাইছেন না নেতাকর্মীরা। তাই তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তারা।

এ ব্যাপারে নির্বাচনে অংশ নেয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান জানান, দল তো বড় নির্বাচনগুলোতে অংশ নিতে বাধা দিয়েছে। এখন তো শুধু কাঞ্চন পৌরসভায় নির্বাচন আর কোথাও নির্বাচন নেই। যখন সারাদেশে নির্বাচন হয় তখন দল একটা সিদ্ধান্ত নেয়। শুধু কাঞ্চনের নির্বাচন নিয়ে তো আর দল বসে নেই। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন জানান, আমাদের এখন পর্যন্ত ১০ জন নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে আমরা জেনেছি। এদের ব্যাপারে সিদ্ধান্ত দেবে কেন্দ্র। ইতোমধ্যে আমরা কেন্দ্রে জানিয়েছে তাদের ব্যাপারে। কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত আসবে তাই হবে।

গত ২১ মে কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১০ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন ইভিএম পদ্ধতিতে হবে এ পৌরসভার ভোটগ্রহণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park