1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শীতলক্ষ্যায় বিআইডব্লিউটিএ’র অভিযান, রিসোর্টসহ ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিআইডব্লিউটিএ‘র নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হকের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে উঠা লা রিভারিয়া নামক রিসোর্টের ৩ টি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশান লিমিটেড, উত্তরা জুট এন্ড ফাইবার্স, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধভাবে নদী দখল করে গড়া স্থাপনা।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল এর উপ পরিচালক মোঃ নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখল মুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার কেন্দুয়া এলাকায় অভিযান করেন। এসময় ভেকু দিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি রিসোর্টের ৩ টি কটেজ, সুইমিংপুল, বিভিন্ন মালিকানাধীন অবৈধ বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আগামী বৃহস্পতিবার সকাল থেকে ২য় দিনের মত তারা আবার উচ্ছেদ পরিচালনা করবেন বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park