1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রূপগঞ্জে অপহরণের দুই দিন পর রাজীব (২২) নামে এক যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) উদ্ধারের এ ঘটনায় ৬ যুবককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলাতলী এলাকার নজরুল ইসলামের ছেলে শান্ত, একই এলাকার অলিউল্লাহর ছেলে জুয়েল, গোলাকান্দাইল এলাকার দুলাল জমাদ্দারের ছেলে বিল্লাল হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলামিন, ক্যানেল এলাকার আসাদ ঢ়ারি ও শামীম। অপহৃতের বড় ভাই নাজমুল বলেন, তার ছোট ভাই রাজীব (২২) ভুলতা এলাকায় পিকআপ গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। ১০ জুলাই শান্ত, জুয়েল, বিল্লাল হোসেন, আলামিন, আসাদ ঢ়ারি ও শামীমসহ অজ্ঞাত ৩/৪ জন ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে রাজীবকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা রাজীবের পরিবারের কাছে ১ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবি করা মুক্তিপণের টাকা না দিলে তারা তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকি দিতে থাকে।

কোন উপায় না পেয়ে অপহৃতের বড় ভাই নাজমুল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ গোলাকান্দাইল পাঁচ নম্বর ক্যানাল এলাকায় অভিযান চালিয়ে কাজল নামে ব্যক্তির বাড়ি থেকে রাজীবকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম এর বড় ভাই এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park