1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সিংহাসন হারিয়ে পাঁচে নেমে গেলেন সাকিব; শীর্ষে নবি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার  র‌্যাংকিংয়ের সিংহাসন হারালেন বাংলাদেশের সাকিব আল হাসান। চার ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেলেন সাকিব। অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠেছেন  আফগানিস্তানের মোহাম্মদ নবি।
আজ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অলরাউন্ডার তালিকায় ২২৩ রেটিং নিয়ে শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ^কাপ শুরু করেছিলেন সাকিব। চলমান বিশ^কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে ব্যাট-বল হাতে ফ্লপ ছিলেন তিনি। তাতেই শীর্ষস্থান হারিয়েছেন সাকিব।
ডালাসে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতে নেমে ১৪ বলে ৮ রান করেন তিনি।  ম্যাচে শ্রীলংকাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচেও ব্যর্থ হন সাকিব। বোলিংয়ে মাত্র ১ ওভার বল করে ৬ রান দিয়ে  উইকেটশুন্য ছিলেন তিনি।   ব্যাটিংয়ে নেমে ৪ বলে ৩ রান তুলে সাজঘরে ফিরেন এই বাঁ-হাতি ব্যাটার। এ ম্যাচে ১১৪ রান তাড়া করতে নেমে ৪ রানে ম্যাচ হারে বাংলাদেশ।
এমন পারফরমেন্সে ১৫ রেটিং হারিয়ে র‌্যাংকিংয়ের পঞ্চমস্থানে নেমে গেছেন সাকিব। তার রেটিং এখন ২০৮।
সাকিবকে সরিয়ে দুই ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছেন আফগানিস্তানের নবি। তার রেটিং এখন ২৩১। বিশ^কাপে আফগানদের প্রথম দুই ম্যাচে ১৪ রান ও ২ উইকেট নিয়েছেন তিনি।
তিন ধাপ এগিয়ে ২২৫ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এক ধাপ পিছিয়ে তৃতীয়স্থানে আছেন শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। চতুর্থস্থানে আছেন  জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park