1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বকেয়া বোনাস দাবীতে বন্দরে লারিজ ফ্যাশনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

বকেয়া বোনাস ও ওভারটাইমের টাকা  পরিশোধের দাবীতে মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ করেছে বন্দরে পোষাক রপ্তানী প্রতিষ্ঠান লারিজ ফ্যাশন লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেররা। সোমবার (১০ জুন) বিকেল ৫ টা ৪০ মিনিটে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা টু চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে উত্তেজিত শ্রমিকেরা। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়।  এতে করে দূরপাল্লা  যাত্রীরা চরম বিপাকে পড়ে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে লারিজ ফ্যাশনের শ্রমিক গনমাধ্যমকে জানান, লারিজ কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে আমাদের বকেয়া বোনাস ও ওভারটাইমের টাকা আটকে দিয়েছে। বকেয়া বোনাস ও ওভারটাইমের টাকা না পেয়ে এ প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক চরম মানবতায় জীবন যাপন করছে। বকেয়া বোনাস ও ওভারটাইমের টাকা না পাওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ অব্যহত থাকবে।

এক  এক পর্যায়ে শ্রমিকদের তোপের মুখে পরে  প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আগামী ১১ জুন মঙ্গলবার  বকেয়া বোনাস ও ওভারটাইম পরিশোধ করা হবে এ র্মমে লিখিত নোটিশ দেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার পর বিক্ষুব্ধ শ্রমিকরা  অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান,  সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। পরে লারিজ ফ্যাশন কর্তৃপক্ষের সাথে আলোচনা পর বকেয়া বোনাস ও ওভারটাইমের টাকা অচিরেই পরিশোধ করবে বলে জানালে ওই সময় বিক্ষোভরত শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেয়।###

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park