1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

হাই স্কুল এন্ড কলেজে দাতা সদস্য নির্বাচনে সোহান বিজয়ী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা ক্যাটাগরির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলে। দাতা ক্যাটাগরিতে মোট ভোটার সংখ্যা ৩৪। এরমধ্যে ২৪ জন ভোটার সৌহাদ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার রফিক উদ্দিন আহাম্মদ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোতোষ হালদার বেনু এবং সোহেল আক্তার সোহান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সোহেল আক্তার সোহান ২৪ ভোট পেয়ে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য নির্বাচিত হয়েছেন। কোন ভোট পাননি মনোতোষ হালদার বেনু। কারণ তিনি তার ভোটও সোহেল আক্তার সোহানকে দিয়েছেন।

এছাড়া শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কলেজ শাখায় মোহাম্মদ আব্দুর রহিম, স্কুল শাখায় আবদুল ওহাব এবং সংরক্ষিত মহিলা ক্যাটাগরিতে সরস্বতী দত্ত বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অভিভাবক ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কলেজ শাখায় কাউসার হোসেন, স্কুল শাখায় আমিনুর ইসলাম মিঠু এবং পলাশ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরিতে সৈয়দা ফাহমিদা আহমেদ সীমা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বিধি মোতাবেক নির্বাচিত প্রার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করা হলে ঢাকা শিক্ষা বোর্ড গভর্ণিং বডি অনুমোদন প্রদান করবেন।
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মাহমুদুল হাসান ভুইয়া শনিবার (৮ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park