1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে এইচএসসিতে ২য় দিনে অনুপস্থিত ১৯৫

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

দেশব্যাপী শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি) এই চার ক্যাটেগোরীতে পরীক্ষাগ্রহণ চলছে। ২ জুলাই (মঙ্গলবার) এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র অনুষ্ঠিত হয়েছে। আলিম পরীক্ষার্থীদের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য অনুষ্ঠিত হয়েছে।

২য় দিনের পরীক্ষায় নারায়ণগঞ্জ থেকে ২০ হাজার ৪৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ছিলেন ১৯৫ জন পরীক্ষার্থী। জেলা প্রশাসনের শিক্ষা কর্মকর্তা নাসরিন  এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রথম দিনের (৩০ জুন) পরীক্ষায় নারায়ণগঞ্জের ২০ হাজার ৪০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিলেন ১৯৭ জন পরীক্ষার্থী।

এব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হামিদুর রহমান বলেন, নারায়ণগঞ্জে ৩০ জুন থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় দুই দিনে কোন পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটে নি। আমাদের পাওয়া তথ্য মতে প্রতিটি কেন্দ্রে যথাসময়েই পরীক্ষাগ্রহণ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নারায়ণগঞ্জের ২৯ টি কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ১৯ টি, আলিম পরীক্ষার কেন্দ্র ৬টি এবং এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষার কেন্দ্র ৪ টি। ৩০ তারিখ থেকে শুরু হওয়া পরীক্ষার মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা ১১ই আগস্ট নাগাদ শেষ হবে। এছাড়া এইচএসসি ভোকেশনাল পরীক্ষা ১৬ই জুলাই ও এইচএসসি বিএম/বিএমটি ২৮ জুলাই এর মধ্যে শেষ হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park