1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল// পদ্মা শাখার ইফতার মাহফিলে ট্যাংকলরী মালিক-শ্রমিকদের মিলন মেলা গলাচিপায় বরিশাইল্ল্যা আরিফ ও রাকিবের ব্যাপক চাদাঁবাজী নাসিক ১৩ নং ওয়ার্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যালয়ে  ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে কাজী মো: ইসলাম মিয়ার শুভেচ্ছা জেলা পরিষদের প্রশাসক পদে পছন্দের তালিকায় অ্যাড. সরকার হুমায়ূন কবীর নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাড. সাখাওয়াতকে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এসএম আসলামের শুভেচ্ছা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের উদ্যোগে মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি লৌহজংয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি সালাম আজাদের মতবিনিময় সভা না,গঞ্জে ডিপিডিসির ৪ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ মিথ্যা

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে ছাত্রলীগ প্রবেশে নিষেধাজ্ঞা দিল শিক্ষার্থীরা, ক্ষোভ ছাত্রলীগের

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ মর্মে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘জরুরি নোটিশ’ টাঙিয়ে দেন শিক্ষার্থীরা।  আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৬টার দিকে এই নোটিশ টাঙানো দেওয়া হয়। ওই নোটিশের শিরোনামে লেখা ছিল, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষেধ। আদেশক্রমে সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।’ এ বিষয়ে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কিশোর সাম্য বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। ছাত্রলীগ সেখানে আমাদের ওপর হামলা চালিয়েছে। যেহেতু ছাত্রলীগ হামলা চালিয়েছে, তাই প্রতীকী প্রতিবাদ হিসাবে এ ব্যানার লাগিয়েছি। আমরা ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। এর আগে দুপুর ২টার দিকে লাঠিসোঁটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকে এবং অবস্থান নেয়। পরে দুপুর আড়াইটায় গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ছাত্রলীগের কেউ আশেপাশে আছে কিনা- নিশ্চিত হতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, জবির প্রধান ফটকে তল্লাশি বসায় শিক্ষার্থীরা। এ দিকে এ ধরনের পোস্টার টানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা। জবি শাখার সাবেক সহ- সম্পাদক হাসিবুর রহমান রুবেল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশ সৃষ্টির থেকেও অনেক পুরানো ইতিহাস। এক টাকার একটা অফসেট পেপারে নিষিদ্ধ প্রিন্ট করে দাবি করা হাস্যকর ও ছেলে মানুষী ছাড়া কিছুই না। এই বাড়াবাড়ির মূল্য দিতে হবে।’
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park