বন্দরে পৃথক মাদক মামলার সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী তামীম (৩৫) একই থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার দুলাল মিয়ার ছেলে সোনারগাঁও থানার রুজুকৃত মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী হেলাল মিয়া ওরফে হেলাল (৪৫) কুশিয়ারা এলাকার মৃত রমজান আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিজানুর রহমান (৪০) বুরুন্দী এলাকার শাসছুল মিয়ার ২ ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল (৪৫) ও রিয়াজুল (৩৫)। গ্রেপ্তারকৃতদের বুধবার (৫ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৪ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ