1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে জাকির খানের পক্ষে খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দরে একটি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (০১ জুন) সকালে পুরাণ বন্দর চৌধুরী বাড়ী এলাকায় একটি মাদরাসায় জেলা ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে এ খাবার বিতরণ করেন মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। ‘জাকির খান মুক্তি পরিষদ’ ব্যানারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিঠু বলেন, আমার প্রাণপ্রিয় নেতা নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় জননেতা জাকির খানকে বার বার সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তিনি যে আসলেই একজন মহৎ ব্যক্তি আজকের এ অনুষ্ঠানের মাধ্যমেই তা প্রমাণ পাওয়া যায়। আপনারা দেখেছেন, শুধুমাত্র মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণই নয়, তিনি শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ, ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার ও শীতবস্ত্র বিতরণ সহ এমন হাজারো মহৎ কাজের সাথে যুক্ত। তবুও কিছু স্বার্থনেষী মহল তাকে সমাজের চোঁখে বার বার খারাপ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে মিথ্যা মামলায় আসামীও করা হয়েছে। বর্তমানে সেই ষড়যন্ত্রমূলক মামলায় তিনি জেলা হাজতে বন্দি আছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। তোমরা এখন শিশু, শিশুরা নিষ্পাপ হয় জানি। তাই তোমাদের দোয়া সৃষ্টিকর্তার কাছে দ্রুত পৌছবে। তোমরা দোয়া করো আমার নেতা যেন এসকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে খুব দ্রুত কারামুক্তি হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে। তোমাদের কাছে এটাই আমাদের চাওয়া।

বক্তব্য শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে মাদরাসার সকল শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দল নেতা আমান উল্লাহ্ আমান, পিয়ার আলী, মো: সেলিম, আসাদুজ্জামান সানি, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল মামুন, বন্দর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল জলিল, ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি ইমরান খান, সহ সাধারণ সম্পাদক ইমরান পাঠান, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: খোকন হোসেন, মো: আলী হোসেন, আশাবুদ্দিন, মো: পোনাই প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park