1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে পূর্বশত্রুতার জেরে হৃদয় নামে এক যুবককে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 নারায়ণগঞ্জের বন্দরে হৃদয় নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সাকিব সহ কয়েকজন যুবক।
মঙ্গলবার ২৮ মে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রুস্তমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনায় আহত হৃদয় বাদী হয়ে সাকিবকে আসামি করে রাতেই বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহত হৃদয় জিওধরা চৌরাস্তা এলাকার মিন্নাত আলীর ছেলে।
আহত হৃদয় জানান, ১ বছর পূৃর্বে রুস্তমপুর এলাকার সারজাহান কসাই এর ছেলে সাকিব রড চুরি করে। ওই সময় স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি অকিল সহ ভুক্তভোগীর বড় ভাই দেখে ফেলে। এর জের ধরে সাকিবের নেতৃত্বে জিওধরা চৌরাস্তা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। পরে বন্দর থানায় লিখিত অভিযোগ করা হয়। ওই ঘটনায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে উভয় পক্ষকে ডেকে অপোষ মিমাংসা করে দেন। কিন্তু মিমাংসার পরে তার তিন ভাইয়ের এক ভাইকে হত্যার হুমকি দেন অভিযুক্তরা।
তিনি আরও জানান, আজকে সকালে রুস্তমপুর গাছ দেখতে গেলে সাকিব আমাকে রাস্তা দিয়ে যেতে দেখে। আমি আসার পথে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সাকিব সহ কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park