1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ সহস্রাধিক শিক্ষার্থী তাদের ৭৫ হাজারেরও বেশী উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
আজ মঙ্গলবার বাসসকে একথা জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। শিক্ষার্বোডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছে। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশী ১২ হাজার ১৭২টি আবেদন জমা পড়েছে।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বাসস’কে বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুন:নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য, গত ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park