1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

অভিনব উপায়ে আগামী টি-টোয়েন্টি   বিশ্বকাপে নিজেদের  জার্সি উন্মোচন করলো আফগানিস্তান ক্রিকেট দল।
আফগানিস্তানের শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স’এ আপলোড করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ভিডিওতে দেখা যায়, দেশটির পাহাড়ি অঞ্চল থেকে সাইকেল চালিয়ে অনেক বাঁধা পেরিয়ে কিছু শিশু আফগান ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করে। সেখানে একটি পানির পাত্রে তাদের বিভিন্ন অঞ্চল থেকে আনা দেশটির মানচিত্র, পাথর, গমের শীষ ঐ পাত্রে রাখে। তারপর ঐ পাত্রে একজন একটি গমের শিষ রাখেন।
গমের শিষ রাখার পরপরই অদ্ভুত এক ধরণের আলো ছড়িয়ে পড়ে। তারপর সেই পাত্র থেকে উঠে আসে আফগানদের জার্সি। হাল্কা নীল রঙের জার্সিটি উপরে উঠে আসার পর, স্টেডিয়ামে ঐ সময় ব্যাট-বল হাতে ট্রাউজার ও গেঞ্জি পড়ে খেলতে থাকা আফগানিস্তানের কিছু ক্রিকেটারদের মুখে শিষ বাজিয়ে ডাক দেন ঐসব শিশুরা।
কাছে এসে ঐ পাত্রের উপরে হাত দিতেই ক্রিকেটারদের গায়ে জার্সিগুলো জড়িয়ে যায়। জার্সির বুকে সাদা রঙ দিয়ে বড় বড় করে লেখা আফগানিস্তান। এরপর ঐ জার্সি গায়ে জড়িয়ে অনুশীলন শুরু করে দেন ক্রিকেটাররা।
আগামী ৪ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে আফগানিস্তান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park