1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

টি-টোয়েন্টি: অলরাউন্ডার তালিকায় যৌথভাবে শীর্ষে সাকিব ও হাসারাঙ্গা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিং তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলংকার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা। দু’জনেরই রেটিং পয়েন্ট এখন সমান ২২৮ করে। এতদিন ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন সাকিব।
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছিলেন সাকিব। ঐ দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে মাত্র ২২ রান করেন তিনি। ব্যাট হাতে ভালো করতে না পারায় ৩ রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব। এতে ২৩১ থেকে কমে ২২৮ রেটিং পয়েন্ট এখন ঝুলিতে আছে সাকিবের। আগের থেকেই ২২৮ রেটিং ছিলো হাসারাঙ্গার। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার তালিকার  শীর্ষে এখন একত্রে আছেন সাকিব ও হাসারাঙ্গা।
অলরাউন্ডার তালিকায় ১০ রেটিং পয়েন্ট কম নিয়ে সাকিব-হাসারাঙ্গার পর আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন নবি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ে ৯৩ রান এবং বোলিংয়ে ২ উইকেট শিকার করায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার। দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ২১০।
২০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এতে তিন ধাপ এগিয়ে বোলিং তালিকঅয  ২৩ নম্বরে উঠেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিনই এখন সেরা অবস্থানে।
র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমানের। ৩ উইকেট শিকার করায় ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন ফিজ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park