নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে ১৩০ বোতল ফেনসিডিল সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় ফেনসিডিল বহনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের একটি প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আবুল হাশেমের পুত্র শরিফুল ইসলাম(৩২), পিয়ার আহম্মেদের পুত্র ইয়াকুব আলী(৩২) ও বন্দর থানার মদনগঞ্জের মৃত মোঃ আবু বক্করের পুত্র রফিকুল ইসলাম বাবু (৩২)। শনিবার (১১ মে) রাতে রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে সাদা রংয়ের এক্স জিও মডেলের প্রাইভেট কার (ঢাকা মেট্রো- ১৬-৪৫-২৮) থেকে ১৩০ বোতল সহ মাদক কারাবারিদের গ্রেপ্তার করা হয়। গাড়িটির পেছনে এবং সামনে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা। জানা যায়, কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখার উপ পরিদর্শক মিজানুর রহমান, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রুপসি নিউ মডেল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের প্রাইভেট কার থেকে ১৩০ বোতল ফেন্সিডিল সহ শরিফুল ইসলাম, ইয়াকুব আলী ও রফিকুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। গাড়ীর পেছনে ও সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা কাউন্টার টেররিজম বাদী হয়ে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ