1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে নারী ও শিশুদের জিম্মি করে ডাকাতি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে জিম্মি ও  মারধর করে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় প্রবাসী হারিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।’

গৃহবধূ রত্না জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ১৪/১৫ জনের একদল ডাকাত ঘরে ঢুকে সন্তানদেরসহ অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় আলমারির চাবি দিতে না চাইলে শাবল ও লাঠি  দিয়ে তাকেসহ তার সন্তানদের মারধর করে হাত-পা বেধেঁ ফেলা হয়।

তিনি জানান, এক পর্যায়ে ডাকাতরা আলমারি খুলে স্বর্ণ, নগদসহ মালামাল লুট করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি, লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park