1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে স্ত্রী আত্নহত্যা প্ররোচনা মামলা দায়েরের  ৫ মাস পর ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

বন্দরে স্ত্রী আত্নহত্যা প্ররোচনা মামলা দায়েরের  দীর্ঘ  ৫ মাস পর অবশেষে মহানগর ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১মে) বিকাল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের  হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত পষান্ড স্বামী আরিফ চৌধুরী(৩৮) বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত ৮ জানুয়ারী দুপুরে বন্দর থানার  ২৬৫/ উইলসন রোড কদমরসুল কলেজ পশ্চিম পাড়া আফতাবউদ্দিন ভাড়া বাড়িতে এ আত্নহত্যার ঘটনা ঘটে। অত্যহননকারী  গৃহবধূ শান্তা ইসলাম (২২) বন্দর থানার ৭/১ কদম রসুল এলাকার নজরুল ইসলামের মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ পাঠান জানান, গত ১ বছর পূর্বে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলাস্থ পাগলীর বাড়ী এলাকার সাহাবুদ্দিন চৌধুরীর আরিফ চৌধুরী সাথে একই থানার  ৭/১ কদমরসুল কলেজ  এলাকার নজরুল ইসলামের মেয়ে শান্তা ইসলামের  বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী- স্ত্রী উভয়  ২৬৫ উইলসন রোড কদমরসুল পশ্চিম পাড়া আফতাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করতো।  বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী  যৌতুকের জন্য তার স্ত্রী শান্তা ইসলামকে নির্যাতন করতো। ধারাবাহিক অমানষিক শারীরিক নির্যাতনের পর এক পর্যায়ে গত ৮ জানুয়ারি দুপুরে গৃহবধূ শান্তা ইসলাম ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  খবর  পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে  মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে স্বামী আরিফ চৌধূরী পলাতক ছিল ।  এ ব্যাপারে  নিহতের মা নুরবানু বেগম বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় স্বামী ৫ মাস পলাতক থাকার পর শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park