1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ইনফর্ম পেসার মুস্তাফিজুর  রহমান দলে ফেরায় আরো বেশি  শক্তিশালী হয়েছে  বাংলাদেশ। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় শেষ দুই ম্যাচের জন্য সাকিব-ফিজের সাথে দলে ফিরেছেন সৌম্য সরকারও।
ব্যাটাররা এ পর্যন্ত নিজেদের সেরাটা দিতে না পারলেও সহজেই সিরিজ জিতেছে বাংলাদেশ। যা থেকে স্পস্টতই বুঝা যাচ্ছে  শক্তির বিচারে টাইগারদের সাথে সমান অবস্থানে নেই জিম্বাবুয়ে।
সিরিজ জয় নিশ্চিত হলেও চতুর্থ ম্যাচ নিয়ে বাংলাদেশ সতর্ক বলে জানালেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে  মোটেই  আত্মপ্রসাদে ভুগতে রাজি নয় টাইগাররা। তার মতে, জিম্বাবুয়ের বিপক্ষে জয় তাদেরকে কোন কৃতিত্ব দিবে না, কিন্তু হেরে গেলে সমালোচনা শুনতে হবে।
আজ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না। আমরা জিতলে কোন কৃতিত্ব পাবো না, কিন্তু আমরা হেরে গেলে সবাই বলবে জিম্বাবুয়ের কাছে হেরেছে এবং আমাদের নিয়ে সমালোচনা করা হবে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park