1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ, আতঙ্ক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
বুধবার (৮ মে) সকাল ১১ টায় হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত ভোটারসহ কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এ ধরনের কোন শব্দ বা তথ্য পাননি বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১ টার পর কেন্দ্রের বাইরে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসময় সেখানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি সম্পর্কে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ বদরুল আলম জানান, আমি শব্দ পাইনি। হয়তো আমি অন্য কোথাও ছিলাম। তিনি জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৫৩ জন। এর মধ্যে দুপুর ২ টা পর্যন্ত আনুমানিক ৬শ এর মত মোট পড়েছে বলে জানান এ ভোটগ্রহণ কর্মকর্তা। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এরকম কোন তথ্য পাইনি। এখন পর্যন্ত উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন বিশৃঙ্খলার তথ্য নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park