1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এবার ‘পথে নামলেন’ গ্রামীণফোনের সিইও

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
দেশব্যাপী গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান। ‘পথে পথে’ উদ্যোগের অংশ হিসেবে গত রবিবার থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুর জেলায় মতবিনিময় করছেন তিনি।

আলোচনার সময় অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশ্বমানের নেটওয়ার্ক নিশ্চিত করতে তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন এখন গ্রাহকদের ব্যবহারের চাহিদার পূর্বাভাস পেতে পারে, যা নেটওয়ার্ককে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি রাখতে সাহায্য করে। গ্রামীণফোন গ্রাহকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য শুধু শহরে নয়, গ্রামীণ এলাকায়ও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ঘুরে গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আমাদের সেবা সম্পর্কে আমি সরাসরি কথা বলছি। তাদের সঙ্গে আলাপ করে আমি বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। গ্রামীণফোনের কাছে গ্রাহকদের প্রত্যাশা একটি অত্যাধুনিক নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক প্রযুক্তির সহযোগে আমরা সেই প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ।’  মঙ্গলবার ইয়াসির আজমানের সঙ্গে ছিলেন রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park