1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

আলু আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েছে দাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক থাকলেও হিলিসহ আশপাশের বাজারগুলোতে বাড়ছে দেশি আলুর দাম। তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি প্রকারভেদে ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।বর্তমানে হিলির খুচরা বাজারে প্রতি কেজি বড় আলু ৪ টাকা বৃদ্ধি পেয়ে ৩২ থেকে ৩৪ টাকায় এবং ছোট জাতের আলু ৫ টাকা বৃদ্ধি পেয়ে ৩৬ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি বাজারে আলু কিনতে আসা মাজহারুল ইসলাম বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। অপরদিকে দেশের কৃষকের কাছে আলু প্রচুর পরিমাণ রয়েছে। তাহলে এই ভরা মৌসুমে কেন আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাহলে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আমরা সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারব।

হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, দেশের মোকামে আলুর সংকট দেখা দিয়েছে। কৃষকরা আলু খুচরা বাজারে বিক্রি করছেন না। তারা বেশি ভাগ আলু স্টোর করে রেখে দিচ্ছেন; যার ফলে খুচরা বাজারে আলুর সংকট দেখা দিয়েছে সেই সঙ্গে দামও বৃদ্ধি পাচ্ছে। আমরা বর্তমানে দেশি আলু প্রকারভেদে ৩২ থেকে ৪০ টাকার মধ্যেই বিক্রি করছি। তবে ভারত থেকে আমদানিকৃত আলু হিলির বাজারে ক্রেতারা কিনতে চায় না, ফলে আমরা দেশি আলুই বিক্রি করছি। হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের ৫ কর্মদিবসে ভারতীয় ৫৭ ট্রাকে ১ হাজার ৫০৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park