1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মাকসুদ বন্দরকে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে: খোকন সাহা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, মাকসুদ এই বন্দরকে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে। এই মাকসুদের বাবা একজন মুক্তিযোদ্ধা হত্যাকারী। ৩০টা গ্রাম বাবা রফিক জ্বালিয়ে দিয়েছিল। অনেক লোককে হত্যা করেছে। মাকসুদের ভাই আনোয়ার এর বিরুদ্ধে যাওয়ায় আমাদের আওয়ামী লীগের সুরোজ ভাইয়ের দুই হাতের কব্জি কেটে দিয়েছিল। হত্যা করলে মানুষ একবারে মরে যায় আর হাতের কব্জি কেটে দিলে সে ধুকে ধুকে মরে। এরা হলেন নিষ্ঠুর মানুষ।

শুক্রবার (৩ মে) বন্দর উপজেলার উত্তর কলাবাগ বাবরী মসজিদ সংলগ্ন এলাকায় এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদের বিজয় করার লক্ষ্যে বন্দর ইউনিয়ন কলাবাগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।

খোকন সাহা বলেন, রাজাকারে সন্তান নাকি নির্বাচন করে। কি একটা অবস্থা দাঁড়িয়েছে। বন্দরবাসীকে এই রাজাকার পুত্রকে প্রতিহত করতে হবে। যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রশিদ ভাই বন্দরবাসীর উন্নয়নে কাজ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত ব্যক্তি। তাই বন্দর উপজেলা নির্বাচনে তাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বহাল রাখুন।

বন্দর থানা যুগলীগের নেতা মো. উজ্জ্বল আহাম্মেদ’র সভাপতিত্বে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ মমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, , সাংগঠনিক সম্পাদক জিএম আরমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজী সালাম প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park