1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মহাসড়কে এক নারী আটক, ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বন্দরে মহাসড়কে এক নারীকে আটক করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার(১ মে) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুররের রাফি ফিলিং স্টেশন এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার উপর দাড়ানো যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় সংস্থাটি।
আটককৃত নারীর নাম রূপবান বেগম (৩৫)। সে কক্সবাজার জেলার সদর থানার লাইট হাউজের জিয়া গেস্ট হাউজ এলাকার মৃত রহিম মোল্লার মেয়ে।
জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে বুধবার দুপুর দেড়টার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার মদনপুরের রাফি ফিলিং স্টেশন এর সামনে উত্তর পার্শ্বে রাস্তার উপর দাড়ানো যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ রূপবান বেগমকে আটক করে।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে রূপবান বেগমকে আসামী করে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park