1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ওসমান পরিবারের বিরুদ্ধে যারা রাজনীতি করছে, তাদের বর্জন করুন: চেয়ারম্যান দেলোয়ার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রধান বলেছেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সাহেব হলেন, আমি যে পরিবারের রাজনীতি করি সে পরিবারের সিংহ পুরুষ। তিনি আমাদেরকে ওসমান পরিবারের আদর্শে লালন-পালন করে, আজ এ পর্যন্ত এগিয়ে দিয়েছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বন্দরে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নাসিম ওসমান মডেল হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত, এই দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি বলতে চাই ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দেশে এবং মুক্তিযোদ্ধাদের এই দেশে। আমরা চাইব না ওসমান ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেউ নির্বাচন করুক। আমরা রাজনৈতিক জীবনের সূচনা থেকেই দেখছি, ওসমান ফ্যামিলি আমাদের লালনপালন করে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে।

তিনি আরোও বলেন, তাদের আদর্শে এবং তাদের নির্দেশে আমরা নির্বাচন করব। তাদেরকে অবজ্ঞা করে যারা নির্বাচন করছে, তাদেরকে প্রত্যাখান করার আহবান জানাই। এখানে যারা আছেন সকলের প্রতি অনুরোধ যারা ওসমান পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করছে, তাদেরকে বর্জন করুন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park