1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সেলিম ওসমানের মাঝে নাসিম ভাইয়ের প্রতিচ্ছবি দেখতে পাই: ভিপি বাদল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল) বলেন, ওসমান পরিবার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুগের পর যুগ কথা বলে আসছে। আমরা এই ওসমান পরিবারের হয়ে কাজ করতে চাই। নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ভাইয়ের মাঝে আমরা নাসিম ভাইয়ের প্রতিচ্ছবি দেখি। এখানে সংসদ সদস্য শামীম ওসমান ও আছেন যার মাঝে নাসিম ভাই এবং বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আমরা দেখতে পাই।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বন্দরে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ১০ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। নাসিম ওসমান মডেল হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে এ কথা বলেন ভিপি বাদল।

এসময় তিনি আরও বলেন, যিনি জনগণের সুখ-দুঃখের ও উন্নয়নের কথা বলতো, আজ শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। নাসিম ওসমান সেতু উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে বলেছিলেন, ওসমান পরিবার আমাদের পরিবার। প্রধানমন্ত্রী আরও বলেছেন, একেএম শামসুজ্জোহা চাচা স্বাধীনতা অর্জনের পর যখন আমাদের উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। সেদিন তার মৃত্যু হতে পারতো কিন্তু আল্লাহ তখন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমি পারভিন ওসমান ও আজমির ওসমানের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সবাই দোয়া করবেন নাসিম ভাইকে যেন আল্লাহতালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখানে যদিও নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলিনি তবুও আগামীকাল বা পরশু মধ্যে আমি শামীম ওসমান এবং খোকন সাহা আপনাদের কাছে এক বার্তা নিয়ে আসবো। যে বার্তা শুনলে বন্দরবাসীর মুখে হাসি ফুটে উঠবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park