1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা, হাতে কি চুড়ি পরেছেন: সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসামন বলেছেন, আমরা কারও বাড়ি বাড়ি ডাক দিই নাই। আমরা শুধু বলেছিলাম এই জায়গায় নাসিম ওসমানের জন্য দোয়ার আয়োজন করা হবে। যাদের পোস্টার উড়ছে তারা কেও উপস্থিত হন নাই। অথচ কয়দিন আগে ‘সেলিম ভাই সেলিম ভাই’ বলতে বলতে তাদের মুখ থেকে ফ্যানা বের হয়েছিল। আজ যারা উপস্থিত আছেন তারা হলেন স্বাধীনতার পক্ষের শক্তি। বিএনপি বঙ্গবন্ধুর অপমান করে বন্দরে নির্বাচন করতে পারেন না। কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা, হাতে কি চুড়ি পরেছেন। একজন রাজাকার সন্তান, ভূমি দস্যু কি করে পোস্টার লাগায়। আর কেউ অবজেকশন দিলে উনি বলেন সরি, আর নির্বাচন কমিশন উনাকে ছেড়ে দেন। সমাজের উন্নতির জন্য, বন্দরের উন্নতির জন্য স্বাধীনতার পক্ষের মানুষ লাগবে। আমাকে স্বাধীনতার পক্ষের মানুষ দেন। তাকে নিয়ে উন্নয়নের কাজ করতে হবে এবং সেই কাজের ধারা বজায় রাখতে হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বন্দরে নাসিম ওসমান মডেল হাই স্কুল প্রাঙ্গনে এক মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেলিম ওসমান বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল, নাসিম ভাইয়ের স্বপ্নগুলো আমি যাতে পূরণ করি। প্রত্যেকটি ইউনিয়নে একটি স্কুল করা, নাসিম ওসমান ব্রিজ করা, নবীগঞ্জ ব্রিজ করা। আমি সেভাবেই কাজ করে গেছি এবং সামনেও যাবো। আমি কে, কোন পরিবারের সেটা মূল বিষয় না। আমি একজন মুক্তিযোদ্ধা। প্রত্যক্ষভাবে সম্মুখদিকে যুদ্ধ করেছি। রশিদ ভাই ছিলেন আমার সহকর্মী। নাসিম ওসমান একজন মুক্তিযোদ্ধা, তার সহকর্মী সানাউল্লাহ সানু।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park