1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য মোট ১৮৫ দিন প্রয়োজন। আমাদের মূল্যায়নের জন্য ২০ দিন রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
আজ সচিবালয়ে তার কার্যালয়ে আগত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের সংকট নিরসনে যে লার্নিং গ্যাপ হয় তা কিভাবে পূরণ করা হবে তা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর, শিক্ষা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন কারিকুলামে যথাযথ সময়কে রি-অ্যাডজাষ্ট করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং এর বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ছুটি, পাঠক্রম ও পাঠ্যপুস্তক পরিচালনাগত নানা বিষয় একটা বিশেষায়িত কার্যক্রম। এ ছুটি প্রক্রিয়া কিভাবে সমন্বয় করা যায় তা একটু জটিল। বর্তমানে কারিকুলামের দিনগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। সেক্ষেত্রে নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম যথাযথ পরিচালনার জন্য প্রয়োজনে শুক্রবার দিন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসসমূহ খোলা রাখা হতে পারে বলেও উল্লেখ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park