1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শোকজের জবাব দিলেন মাকসুদ হোসেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আচরনবিধি ভঙ্গের কারন দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন। মঙ্গলবার ৩০ এপ্রিল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তিনি শোকজের জবাব দিয়েছেন।
মঙ্গলবার ৩০ এপ্রিল জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দর স্বাক্ষরিত এক চিঠিতে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশে চেয়ারম্যান প্রার্থীকে ১২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। স্মারক চিঠি নং ১৭,০২.৬৭০০,০০০,৪০,০৯৯.২৪-৩২৫ । নোটিশে তার বিরুদ্ধে গাড়ী নিয়ে মিছিল/শোডাউনের অভিযোগ আনা হয়েছে। জবাবে মাকসুদ হোসেন বলেন, তীব্র তাপদাহের মাঝে প্রচার কাজে একস্থান হতে অন্য স্থানে গমনের উদ্দেশ্যে আমি ও আমার নেতাকর্মীরা কিছু গাড়ি ব্যবহার করি যা কোনভাবেই ১০০ কিংবা তার কাছাকাছি নহে। কিন্তু আমার জানামতে এইসময় মিছিল/শোডাউনের কোন ঘটনা ঘটেনি। তারপরেও আমার অজান্তে এরূপ কোন কিছু ঘটে থাকলে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, নির্বাচনের সকল আচরণবিধি সঠিক ও সুচারুভাবে পালন করতে আমি বাধ্য থাকবো এবং ভবিষ্যতে কোন নিয়ম ও আচরণবিধির কোন লঙ্ঘন করব না। উল্লেখ্য বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনর বিরুদ্ধে আবারো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা নির্বাচন অফিস ও বন্দর উপজেলা নির্বাচন অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনি মোঃ মাকসুদ হোসেন নির্বাচনি প্রতীক আনারস। আপনার নির্বাচনি এলাকায় প্রচারকার্যে ১০০টি মাইক্রো/ হাইস/ প্রাইভেটকার/ জিপ গাড়ী দিয়ে মিছিল শোডাউন উপজেলা পরিষদ (নির্বাচনি আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৩ এর উপবিধি (ক) এর পরিপন্থী এবং সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায়, উক্ত বিধিমালার বিধি ১৩ এর উপবিধি (ক) ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১২ ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নিবাচনি আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৩  ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের জন্য পত্র প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park