1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

২০১৬ থেকে চেন্নাই দলে খেলার স্বপ্ন দেখে আসছেন মুস্তাফিজ

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

২০১৬ সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঐ আসর থেকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার স্বপ্ন দেখতে  শুরু করেন ফিজ। তার সেই স্বপ্ন আইপিএলের ১৭তম আসরে পূর্ণতা পেয়েছে। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ।
জাতীয় দলের মতই চেন্নাইয়ের হয়ে খেলাটা উপভোগ করছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের ইউটিউব চ্যানেলে দেওয়া এক একটি সাক্ষাৎকারে দলের হয়ে কাটানো নিজের সুখকর সময়গুলো তুলে ধরেছেন ফিজ।
২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে সানরাইজার্স হায়দারাদের হয়ে খেলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ‘ইমার্জিং প্লেয়ারের’ পুরস্কার জিতেন তিনি। পরের বছরও হায়দারাবদের হয়ে খেলেছেন তিনি। ২০১৮ সালে মুস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।
২০২১ সালে মুম্বাই ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দেন মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। অবশেষে এবারের আইপিএলে চেন্নাইতে খেলার সুযোগ পান ফিজ।
২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসর থেকেই চেন্নাইতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন জানিয়ে  মুস্তাফিজ বলেন, ‘এবারই প্রথম চেন্নাই দলে খেলা। যখন আমি খেলা শুরু করি, বিশেষ করে ২০১৬ সালের আইপিএলে যখন খেলি, তখন থেকে চেন্নাই দলে খেলা স্বপ্ন ছিল আমার।’
আইপিএলের নিলামে চেন্নাই দলে সুযোগের পর রাতে ঘুমাতে পারেননি মুস্তাফিজ। তিনি বলেন, ‘এবার যখন চেন্নাইয়ে খেলার সুযোগের খবর পাই, ঐ রাতে আমার ঘুম আসেনি। আমি নিউজিল্যান্ডে ছিলাম, আমার পরের দিন খেলা ছিল। আমার মনে হয়, রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। এরপর দেখি শুধু ম্যাসেজ আসছে, চেন্নাই দলে সুযোগ পাওয়াতে সবাই অভিনন্দন জানাচ্ছিলো।’
এবারের আসরে চেন্নাইয়ে হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২৭ দশমিক ৩ ওভার বল করে ২৭৭ রানে ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ। জাতীয় দলের মতই চেন্নাইয়ের হয়ে খেলা উপভোগ করছেন তিনি, ‘ “জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানে আসার পর আমার তেমন অস্বস্তি লাগেনি। এটাই মনে হয় অনেক বড় ব্যাাপার।’
চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি ও দলের বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর তাকে অনেক পরামর্শ দিয়েছে বলে জানান মুস্তাফিজ। তিনি বলেন, ‘মাহি (ধোনি) ভাই কিছু ফিল্ডিং সেট আপ ও ব্রাভো ডেথ ওভারের ফিল্ডিং সেট আপের পরামর্শ দিয়েছে, এই ছোটছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে। বোলিং নিয়েই বেশি কথা হয়। এমনিতে এর বাইরে কম কথাই হয়। মাঠে কথা হয় টুকটাক, কোনটা করলে কি হয়। মাহি ভাই এসে আমাকে বলে, এটা করলে ভালো হতো।’
জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় এবারের আসরে চেন্নাইয়ের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজ। পহেলা মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলবেন তিনি। তার মতে, আইপিএলে সাফল্য পেলে অন্য প্রতিযোগিতাতে সফল হওয়া সহজ হবে। ফিজ বলেন, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের থেকে আইপিএলে সব দেশের, সব তারকারা থাকে। আমার মনে হয়, এখানে যদি আমি সফল হই, অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে। বেশি ভালো লাগা কাজ করে যখন বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে পারফর্ম করলে  সেটা নিয়ে  বেশি আলোচনা হয়। স্বাভাবিকভাবে আমার সবসময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। দর্শক থাকে, সব কিছুই অন্যরকম।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park