1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জিম্বাবুয়ে সিরিজ ও ডিপিএলে খেলবেন সাকিব

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ তিনটি ম্যাচ খেলার সিদ্বান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রধান কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব।
টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের শেষ দুই ম্যাচে খেলবেন সাকিব।
আজ নিউ ইর্য়কে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি ইতোমধ্যেই কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে কথা বলেছি। কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) আমাকে বলেছেন, জিম্বাবুয়ের সিরিজে দু’টি ম্যাচ খেললেই হবে।’
তিনি আরও বলেন, ‘এমনকি আমি তাকে (কোচ) জিজ্ঞাসা করেছিলাম, আমাকে পাঁচ ম্যাচেই খেলাতে চান কি না। কিন্তু তিনি আমাকে বলেছেন দু’টি ম্যাচই যথেষ্ট। এরপর আমি  অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছি, তবে তারা  জানিয়েছেন তিন ম্যাচ খেলতে পারলে  ভাল হয়।  আমি বলেছি তাতে আমার কোন সমস্যা নেই এবং খেরবো।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park