1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মুস্তাফিজ চলে যাওয়া চেন্নাইর জন্য ক্ষতির বিষয় বললেন হাসি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ^কাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফিরবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার চেন্নাই সুপার কিংসের  মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ দেশে ফিরে যাওয়াটা  চেন্নাইর  জন্য কস্টের  বলে মন্তব্য করেছেন  দলটির ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি।
চলতি আইপিএলের দারুন ছন্দে আছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। এরপর চেন্নাইয়ের হয়ে ৫ ম্যাচ খেলে, সবগুলোতেই উইকেট শিকার করেছেন ফিজ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪ ওভার বল করে ২২৬ রানে ১১ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি পেসার। বোলিংয়ে তার গড় ২০ দশমিক ৫৪ ও  ইকোনোমি ৯ দশমিক ৪১।
জাতীয় দলের আন্তর্জাতিক সূচি থাকায় চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। কারন পহেলা মে পর্যন্ত মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে মুস্তাফিজ দল ছাড়লে চেন্নাই কষ্ট পাবে বলে জানিয়েছেন হাসি।
মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারির প্রশংসা করে ভারতীয় সংবাদমাধ্যমকে হাসি বলেন, ‘সে (মুস্তাফিজ) দুর্দান্ত স্লোয়ার ডেলিভারি করতে পারে। তার সেই ডেলিভারি খেলা ব্যাটারদের জন্য  খুব কঠিন। বিশেষ করে চেন্নাইর মাঠে। সে যখন বাংলাদেশে ফিরে যাবে তখন আমরা খুব কষ্ট পাবো। কিন্তু তার দেশ তাকে ডাকা হয়েছে। যতোদিন সম্ভব আমরা তাকে রাখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তার  পারফরমেন্সে আমরা  খুশি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park