1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

উড়োজাহাজ প্রতীক পেয়ে সানু ‘ঘরে ঘরে আমার মার্কাটি ব্র্যান্ড হিসেবে আছে’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু বলেছেন, আমি পূর্বেও জনগণের বোটে, জনগণের ভালোবাসায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আগামীতেও আমি জনগণের ভোটের মাধ্যমে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারবো। প্রতীক পেয়ে আমি বেশ আনন্দিত, এটা আমার পুরোনো মার্কা। এর সাথে আমার নানা স্মৃতি জড়িত। বন্দরের প্রতিটি ঘরে ঘরে আমার মার্কাটি ব্র্যান্ড হিসেবে আছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) নতুন কোর্ট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে বন্দর উপজেলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে উড়োজাহাজ প্রতীক লাভ করেন সানাউল্লাহ সানু। এসময় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিধিমালা মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. ইস্তাফিজুল হক আকন্দ।

 

প্রতীক বরাদ্দের পর সানু বলেন, আমি কখনও জনগণের সাথে ধোঁকাবাজি করি নাই এবং আগামীতে করবোও না। কারও সাথে আমার ঝগড়া বিবাদ নাই, কারও কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসবাজি করি নাই। তাই আমি দীর্ঘ সময় যাবৎ মাঠে আছি, জনগণের ভালোবাসায় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার বন্দরে সবার সাথে সুসম্পর্ক। বৃদ্ধ থেকে নিয়ে শিশু পর্যন্ত আমি সকলের প্রিয় সানু ভাই হিসেবে পরিচিত। আমার কাছে সব দল সমান, মানুষ মানুষের জন্য। মানুষের জন্য যে সেবা করে আল্লাহ তার পাশে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। তিনি যে উপজেলা নির্বাচনকে উন্মুক্ত করেছেন এবং যেভাবে নির্বাচনের জন্য উৎসাহিত করেছেন তাতে জনগণ আনন্দিত ও সবাই ভোট দেওয়ার জন্য প্রস্তুত। যাকে জনগণ ভালোবাসবে, আল্লাহ তাকে ভালেবাসবেন। জনপ্রতিনিধি হতে হলে মানুষের দোয়া প্রয়োজন হবে। আমি আগামীতে সংসদ সদস্যদের সাথে নিয়ে বন্দরে মাদক, ইভটিজিং, ভূমি দস্যুতা, কিশোর গ্যাং এর বিরুদ্ধে দাঁড়াবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park