1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আমার আর সুফিয়ানের মাঝে সমঝোতা হয়েছে : এম এ রশীদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ বলেন, আমার আরও সুফিয়ানের মাঝে সমঝোতা হয়েছে। এই সমঝোতা বন্দর আওয়ামী লীগ ও বন্দরবাসী আজীবন মনে রাখবে।

রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় বন্দর ফরাজিকান্দা আওয়ামীলীগ অফিসের প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় এ কথা বলেন চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ।

সভায় তিনি বলেন, আবু সুফিয়ান বয়সে আমার ছোট হলেও জ্ঞানে আমার থেকে বড়। আমি সুফিয়ান একই দল করি। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে। আমরা সেই নির্দেশনা মেনে নিয়েছি। এখানে কেউ কেউকে বসিয়ে দেয়নি নাই, এখানে সম্মান দেখানো হয়েছে। আবু আমি সুফিয়ানকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সভায় তিনি আরও বলেন, রাজাকার পরিবারের সদস্যদের মুখে বঙ্গবন্ধুর নামের এই কটূক্তি শোনা স্বাভাবিক। তারা এই দুর্সাহস আগেও দেখিয়েছেন। তাদের এই জবাব দেওয়ার জন্য বন্দরের সকল নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। কিন্তু সেই জবাব আপনি নিতে পারবেন না মুকুল সাহেব। তাই নিজেই বক্তব্য সংশোধন করেন। নাহলে আমরা সংশোধন করিয়ে দেবো। বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচিয়ে রাখতে আমরা সবাই কাজ করব।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ বন্দরের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park