1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শুধু ক্রিকেটে নয়, ফুটবল-কাবাডিতেও ভালো করছে পুলিশ: আইজিপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল-কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে। আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে হয়। এসময় আইজিপি এ কথা বলেন। অতিথির বক্তৃতায় আইজিপি বলেন, পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। পুলিশ ক্রিকেট দলের খেলার মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেই ক্রিকেট অনেক এগিয়েছে। তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে। খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান পুলিশ প্রধান।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পিএসসি দল খুলনা রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে খুলনা রেঞ্জ। দ্বিতীয় রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহবুবর রহমানের সভাপতিত্ব করেন। আইজিপি চ্যাম্পিয়ন, রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হয়েছেন পিএসসি দলের রিপু মারমা। প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন পিএসসি দলের খেলোয়াড় রাকিব হোসেন। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন শেখ মুরাদ হাসান। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইফতেখার রহমান মিঠু, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park