1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আওয়ামীলীগ নেতা কাজিমউদ্দিনের মৃত্যুতে শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন সানীর গভীর শোক প্রকাশ

আহসানুল হাবিব সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি ও শ্রমিকলীগ নেতা মন্ডল মোঃ মহিউদ্দিন সানী।

একই সাথে কাজিম উদ্দিনের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

শোক বার্তায় মহিউদ্দিন সানী বলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কাজিম উদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি সাংগঠনিক ভাবে দক্ষ একজন নেতা ছিলেন। আমি তার বিদেহী আত্মাত মাগফেরাত কামনা করছি।

এদিকে সোমবার (১৬ এপ্রিল) বাদ আছর বন্দর ফরাজীকান্দা নাসিম ওসমান টোল প্লাজা সংলগ্ন এলাকায় কাজিম উদ্দিনের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান (৬৭) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ… রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

কাজিম উদ্দিন প্রধান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল ভারতের দিল্লি এ্যাপলো হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park