1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বেতন-বোনাস দাবি নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১২

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে নারায়ণগঞ্জ জেলা শিল্পাঞ্চল পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চায়। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে নারায়ণগঞ্জ পুলিশের অ্যাডিশনাল এএসপিসহ অন্তত ১২ জন আহত হন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত ওই কারখানার বেতন বকেয়া রয়েছে। মার্চে মালিকপক্ষ শ্রমিকদের কথা দেন ঈদের আগে বকেয়া বেতন-বোনাসসহ সবকিছু পরিশোধ করে দেবেন। অনুযায়ী বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিকরা কারখানায় গিয়ে জানতে পারেন তাদের বেতন-বোনাস ঈদের পর দেওয়া হবে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ বাধা দিলে শ্রমিকরা হামলা করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জুবায়ের হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ছোড়া ইটে অ্যাডিশনাল এএসপি তরিকুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park