1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে ৩ টি প্রতিষ্ঠানসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানের সংযোগসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পারাগাঁও ও  বরাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও রেগুলেটরসহ বিভিন্ন সরঞ্জাম। তিতাসের সোনারগাঁ অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে অভিযান চালায় তারা। এসময় পারাগাঁও এলাকায় অবৈধভাবে পূঃন সংযোগ নেয়া দুই কিলোমিটার বিস্তৃত দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি রবাবো এলাকায় একটি বেকারি ও একটি রেষ্টুরেন্ট এবং পারাগাঁও এলাকায় একটি মিষ্টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অপরাধে ঐ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park