1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আলোচিত সেলিম প্রধান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান গরীবের ডন খ্যাত সেলিম প্রধান নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আজ দুপুরে রুপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকায় একটি বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ ঘোষনা দেন। এসময় চেয়ারম্যান প্রার্থী সেলিম প্রধান বলেন,এই  রূপগঞ্জে উপজেলা নির্বাচন করতে কেউ আসেনা ভয়ে। তাই আমি রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো। গাজি সাহেবের ট্যাঙ্কি গাজি পরিবারের ট্যাঙ্কি ভরতে ভরতে আর জায়গা খালি নেই। তাই তারা উপচে পড়ার পরও বাবা করেছে এমপি নির্বাচন ছেলে আসছে উপজেলা নির্বাচন করতে, এরপরে ছেলের বউ আসবে পৌরসভার মেয়র নির্বাচন করতে। অথচ তারা রূপগঞ্জের কেউ না। তাদের বাড়ি রূপগঞ্জে না, তাদের জন্মস্থান রূপগঞ্জ না। তারা পুরো পরিবার মিলে এখানে এসেছে জমি দখল করতে আর টাঙ্কি ভরতে। রূপগঞ্জকে পরিষ্কার করা প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচনে নামতে বাধ্য হয়েছি। কারণ আমি ওয়াদা করেছি রূপগঞ্জকে পরিষ্কার করে ছাড়বো।আমার পরিবারের গায়ে হাত দিবে, এটা হতে পারে না।  আমি রূপগঞ্জবাসীর পাশে আছি। আর চাঁদাবাজি চলবে না, মাদক চলবে না। রূপগঞ্জবাসী আর ভুল করবে না। সন্ত্রাসী চাঁদাবাজদের আর ভোট দেবে না। আমি নির্বাচনে জয় লাভ করতে পারলে জাপানের মত রূপগঞ্জকে পরিষ্কার করবো। প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্কুলের শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি তোমাদের সাথে আছি। তোমরা সবাই আমাদের পরিবার। আমি তোমাদের-ই একজন। আমাকে তোমরা বন্ধু মনে করবে। আমি তোমাদের বন্ধু হয়ে পাশে থাকতে চাই। এ সময় তিনি অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামের একটি স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তার জন্য এক লাখ টাকা প্রদান করেন। এছাড়া তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park