1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

বন্দরে গৃহবধূ দিপালী রানী দাস (৪২)  হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নিহতের স্বামী  শ্যামা চন্দ্র দাস (৫০)।  সোমবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে তাকে হাজির করা হলে ওই সময় সে স্ত্রী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।   শ্যামা চন্দ্র দাস আদালতকে বলেন. পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রী দীপালীকে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় আহত শ্যামা চন্দ্র দাস ১০ দিন ধরে পুলিশি প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১লা মার্চ শুক্রবার বন্দরের লেজারার্স এলাকার কাউসার মিয়ার ভাড়াটিয়া বাড়িতে দীপালী রাণী দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় দীপালীর স্বামী শ্যামা চন্দ্র দাসও আহত হন। কিন্তু অন্যকে ফাঁসাতে ও  ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি প্রতিবেশীদের কাছে হত্যাকারী হিসেবে বাড়ির কেয়ারটেকার ফরিদার নাম বলে যান। ফলে কেয়ারটেকার ফরিদা বেগম ও তার  ছেলে সিয়ামকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুন জানান, হত্যাকান্ডের ব্যাপারে অসংলগ্ন কথাবার্তার কারণে  দীপালীর স্বামী শ্যামা চন্দ্র দাসকে প্রথম দিকেই পুলিশের  সন্দেহ হয়। এ জন্য হাসপাতালে তাকে পুলিশি প্রহরায় রাখা হয়।  রোববার তাকে হাসপাতাল থেকে আনা হলে প্রথমে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে শ্যামা চন্দ্র।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park