প্রথমে ওপেনার কুশল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিং এবং পরে পেসার নুয়ান থুশারার হ্যাট্টিকে শ্রীলংকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলো স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন এবারও পূরণ হলো না। হ্যাট্টিকসহ ২০ রানে ৫ উইকেট নেন স্যাচ সেরা নির্বাচিত হওয়া থুশারা। প্রথম ম্যাচ শ্রীলংকা ৩ রানে এবং পরেরটিতে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিলো।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ