মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে সচেতনতা ও সর্তকতা মুলক অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভূলতা এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ অভিযান পরিচালনা করে। সকাল থেকে সচেতনতা মূলক লেখা, ব্যানার নিয়ে মানববন্ধন, লিফলেট বিতরণ, মাইকযোগে প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়। এতে যোগ দেন হাইওয়ে পুলিশ, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন।
দুপুরে অভিযানে উপস্থিত হয়ে বিআরটিএ‘র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, মহাসড়ক গুলোতে কোন অবস্থায় অযান্ত্রিক যানবাহন চলতে দেয়া হবে না। এ বিষয়ে উচ্চ আদালতের নিদের্শ রয়েছে। আমরা মাস ব্যাপী কর্মসূচি শুরু করেছি। আজ পর্যন্ত সবাইকে সচেতন ও সর্তক করা হয়েছে। আগামীকাল থেকে আমরা আইনী ব্যবস্থা শুরু করব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি যানবাহন চালকদের পাশাপশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মালিকদেরও সচেতন হওয়ার আহŸান জানান।
ধীরগতির গাড়ি ইজিবাইকসহ সবধরণের অযান্ত্রিক গাড়ি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এসব অযান্ত্রিক যানবাহন বন্ধ হলে মানুষের চলাচলেরও প্রয়োজন আছে। তাই আমরা বিআরটিসি কে অনুরোধ করেছি গাড়ি চালানোর ব্যবস্থা নেয়ার জন্য। বিআরটিসি এরই মধ্যে গাড়ি চালানো শুরু করেছে। তিনি বলেন, মানুষ সচেতন না হওয়ায় দূঘর্টনা ঘটছে এবং এতে অনেক মানুষ হতাহত হচ্ছে। একটি ইজিবাইকে ৭-৮ জন যাত্রী থাকে, কোন গাড়ি ধাক্কা দিলে গাড়ির সবাই মারা যায়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ