1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিপিএলে বরিশালের শিরোপা জয় আনন্দে ভাসছে নগরী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ে আনন্দ উল্লাসে মেতেছে নগরবাসী। গতকাল শুক্রবার (২ মার্চ) রাতে শিরোপা জয়ের পরপরই রাস্তায় নেমে আসে ক্রিকেট প্রেমীরা। এর আগে খেলা উপলক্ষ্যে বরিশালের বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী। বিজয়ের ফলাফল ঘোষণার পরই নগরবাসী ভুভুজেলা ও ঢোল নিয়ে নগরীর বিভিন্ন সড়কে মিছিল নিয়ে উল্লাসে মেতে উঠেন।

ফাইনালে প্রত্যাশিত জয় যেন তৃপ্তি আর আক্ষেপ মিটেছে বরিশাল বাসীর। তাই জয়ের সঙ্গে সঙ্গে নগরজুড়ে ছোটবড় আনন্দ মিছিল বের করে তরুণসহ হাজারো মানুষ। কেউ ট্রাকে চেপে, কেউ মোটরসাইকেলে, কেউ রিকশায়, কেউ ভ্যানে আবার কেউ পায়ে হেঁটে উল্লাসের মিছিল করে বেরিয়েছে নগরে। আর সব মিছিলেই ভুভুজেলা বাজিয়ে, আতশবাজি ফাটিয়ে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করা হয়েছে। এককথায় যে যেভাবে পেড়েছে আনন্দ প্রকাশ করছে। ক্রিকেটপ্রেমী সায়মন জানান, রাত ১১টার দিকে বরিশাল নগর অনেকটাই নিস্তব্ধ হয়ে যায়।

কিন্তু কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর সেই শহরে আনন্দের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেছে। মিছিলের নগরে প্রধান প্রধান সড়কগুলোতে যানজট দেখা গেছে। অপরদিকে সানি নামে অপর ক্রিকেটপ্রেমী বলেন, টিম ফরচুন বরিশাল যে খেলা আজ দেখিয়েছ তাতে প্রথমার্ধের পর থেকেই নিশ্চিত ছিলাম জয়ের বিষয়ে। তাই তাৎক্ষণিক এলাকার তরুণরা মিলে খিচুড়ির আয়োজন করেছি। জয়ের পর উল্লাস শেষে সবাই একসঙ্গে খিচুড়ি পার্টিতে যোগ দিয়েছি, সেখানে চলছে আতশবাজি ফোটানোর উৎসব। বিজয়ের এ ভালোলাগা দীর্ঘদিন পর বরিশালবাসী পেল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park